সিরাজগঞ্জ , রবিবার, ১০ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::

নিকলীতে মাদকবিরোধী অভিযানে ইয়াবা ও অস্ত্রসহ একজন গ্রেপ্তার

কিশোরগঞ্জের নিকলী উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রবিবার (৩ মে)  রাতে পরিচালিত এ অভিযানে ইয়াবা ও দেশীয় ধারালো অস্ত্রসহ ওই ব্যক্তিকে আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, নিকলী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহবুবুর রহমানের দিকনির্দেশনায় এবং উপপরিদর্শক (এসআই) মো. আঃ সোবহানের নেতৃত্বে একটি বিশেষ টিম গঠন করা হয়। পরে গোপন সংবাদের ভিত্তিতে জারুইতলা ইউনিয়নের সাজনপুর গ্রামে অভিযান পরিচালনা করা হয়।

অভিযানের সময় মো. শাহেদ আলী (৪৫) নামের এক ব্যক্তিকে মাদক সেবনরত অবস্থায় শনাক্ত করে পুলিশ। তিনি ওই এলাকার মৃত রশিদের ছেলে। পরে তার নিজ বাড়ি আঠারবাড়িয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, এ সময় তার কাছ থেকে এক পিস ইয়াবা ও একটি দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাদক সংশ্লিষ্টতার বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

নিকলী থানা পুলিশ আরও জানায়, এলাকায় মাদক নিয়ন্ত্রণে নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে এবং মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হয়েছে। জননিরাপত্তা নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান জোরদার করা হবে।

এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ। স্থানীয়দের মধ্যে এ অভিযানের পর স্বস্তি ফিরে এসেছে বলে জানা গেছে।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

‘সোজা গুলি করার’ ওপেন নির্দেশনা দিয়ে রেখেছিল শেখ হাসিনা: চিফ প্রসিকিউটর

নিকলীতে মাদকবিরোধী অভিযানে ইয়াবা ও অস্ত্রসহ একজন গ্রেপ্তার

আপডেট টাইম : ০৬:০৩:০৭ অপরাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬